বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
আপডেটঃ
৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময়

ভোটার তালিকা চূড়ান্ত: ১৮ নভেম্বর প্রকাশ করবে ইসি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮০ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকার ভুল সংশোধন করতে সংশোধনকারী কর্তৃপক্ষ গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৮ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

এ বিষয়ে সোমবার (১৩ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেন ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০০৭ সালের ৩১ অক্টোবরকে ভোটার হওয়ার যোগ্যতার তারিখ ধরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে।

ভোটার তালিকার খসড়া প্রকাশ হবে ১ নভেম্বর, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর এবং দাবী-আপত্তি নিষ্পত্তি হবে ১৭ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে দেশের মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১২৩০ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102