বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

টাঙ্গাইলে বজ্রপাত রোধে ৮০ হাজার গাছ রোপণ: সুলতান সালাউদ্দিন টুকু

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১৪ Time View

টাঙ্গাইলে বজ্রপাতের কারণে মানবিক ক্ষয়ক্ষতি কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ৮০ হাজার গাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে, বিশেষত তালগাছ, যা বজ্রপাত থেকে মানুষের রক্ষা করতে পারে।

১৩ অক্টোবর, সোমবার, টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কোট মসজিদ এলাকায় তালগাছের চারা রোপণকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টুকু এ কথা জানান। তিনি বলেন, “এ পর্যন্ত টাঙ্গাইলে স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন এলাকাসহ বিভিন্ন জায়গায় ৮০ হাজার গাছ রোপণ করা হয়েছে।”

টুকু আরও বলেন, “বিগত কয়েক দিনেই টাঙ্গাইলে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে, যা থেকে পরিত্রাণ পেতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে তালগাছের চারা রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালগাছ বজ্রপাত থেকে মানুষের রক্ষা করতে সাহায্য করতে পারে।”

তিনি আরও জানালেন, “এমনকি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩০ কোটি বৃক্ষরোপণ করা হবে। এই উদ্যোগের অংশ হিসেবে টাঙ্গাইলে প্রায় ৭০০ তালগাছের চারা রোপণ করা হয়েছে, এবং ভবিষ্যতে আরও তালগাছের চারা সংগ্রহ করা হবে।”

টুকু বলেন, “আগে টাঙ্গাইলে অনেক তালগাছ ছিল, কিন্তু বর্তমানে তা প্রায় নিঃশেষ হয়ে গেছে। এ কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102