রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: উন্মত্ত পরিস্থিতি

Coder Boss
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষ হয়েছে। রোববার (১২ অক্টোবর) রাত ১টার দিকে রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় শুরু হওয়া এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, এর মধ্যে সাংবাদিকও রয়েছেন।

এসময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে, পুরো এলাকা যেন যুদ্ধক্ষেত্রের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাবির ডাকসু সহ-সভাপতি সাদিক কায়েমসহ ছাত্রনেতারা উপস্থিত হয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন। পাশাপাশি, পুলিশও বিপুল সংখ্যক সদস্য নিয়ে এলাকাটি ঘেরাও করে রাখে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের এসি মোহাম্মদ জাহাঙ্গীর জানান, উত্তেজনার সূত্রপাত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে। এর পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ উভয়পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হবে।

এ বিষয়ে আরও তদন্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102