বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

পবিত্র ওমরাহ পালনে সপরিবারে মক্কায় কেন্দ্রীয় কৃষক দল নেতা ড. হারুনুর রশীদ ভুঁইয়া।

Coder Boss
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২৯ Time View
Oplus_131072

নিজস্ব ​প্রতিবেদন-মো রুহুল আমিন (আলামিন)​ ঢাকা: 

 

পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে গিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন জিয়া সাইবার ফোর্সের প্রধান সমন্বয়ক ও উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ফ্লাইট লেফটেন্যান্ট (অবঃ) ডক্টর মোহাম্মদ হারুনুর রশীদ ভুঁইয়া।

​গত ২ অক্টোবর ২০২৫ তিনি ঢাকা থেকে মক্কার উদ্দেশে রওনা হন। দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

​ড. হারুনুর রশীদ ভুঁইয়া তার স্ত্রী ও সন্তানদের নিয়ে আল্লাহর মেহমান হিসেবে পবিত্র ওমরাহ হজ পালন করছেন। তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করছেন বলে তার ঘনিষ্ঠ সহযোদ্ধা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ও কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সক্রিয় সদস্য কে এম হারুন রশিদ জানিয়েছেন।

​তাঁর মক্কা সফরকে কেন্দ্র করে জিয়া সাইবার ফোর্সের সকল  নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।  আগামি ১২ অক্টোবর ওমরাহ শেষে তিনি দ্রুত দেশে ফেরার কথা রয়েছে এবং দেশে ফিরে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102