রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ Time View

ওমানের দুকুম সিদরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা সবাই চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা।

ওমানের মাসকাট থেকে ৬৫০ কিলোমিটার দূরে বুধবার (৮ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ৯ বাংলাদেশি শ্রমিক নিয়ে একটি মাইক্রোবাস মাছ ধরার কাজে যাচ্ছিল, পথে একটি ফিশিং কন্টেইনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জন মারা যান, আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে ৫ জন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারকাইত ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন।

এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত চলছে, প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও দৃশ্যমানতার অভাবের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102