সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

৭ বছর পর শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২৫ Time View

৭ বছর পর, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে শেরেবাংলা নগরে পৌঁছান। বুধবার (০৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি মাজারে যান।

নীল রঙের একটি গাড়িতে খালেদা জিয়া গুলশান থেকে রওনা দেন। শেরেবাংলা নগরে পৌঁছানোর পর গাড়িটি মাজারের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে বসেই তিনি মোনাজাতে অংশ নেন।

এই সময়ে তার সঙ্গে ছিলেন দুই ভাইয়ের স্ত্রী— মরহুম সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।

এছাড়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা মাজারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন।

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া রাতে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার ইচ্ছা প্রকাশ করেন। এরপর দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালত থেকে রায় ঘোষণার পর খালেদা জিয়া ঢাকার কেন্দ্রীয় কারাগারে যান। এর আগে ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন দলের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102