শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে

Coder Boss
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯২ Time View

৮ অক্টোবর, বুধবার, বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম একটি ভিডিওবার্তায় দাবি করেছেন, ইসরায়েলি বাহিনী তাকে অপহরণ করেছে। ভিডিওটি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন, বাংলাদেশ সময় সোয়া ১০টার পর।

শহিদুল আলম বর্তমানে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর একটি জোট, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এর সঙ্গে গাজা উপকূলের কাছে সমুদ্রে অবস্থান করছেন। এই জোটটি খাদ্য এবং ত্রাণ সরবরাহ করতে গাজার দিকে এগিয়ে চলেছে। শহিদুল আলম জানান, তিনি এবং তার সহযোদ্ধারা সমুদ্রে আটকা পড়েছেন এবং ইসরায়েলি বাহিনী তাদের গ্রেপ্তার করেছে।

ভিডিওতে শহিদুল আলম বলেন, “আমরা সমুদ্রে আটকে আছি এবং ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে।” তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। তিনি তার সহযোদ্ধা ও বন্ধুদের উদ্দেশে বলেন, “ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাও।”

এফএফসি’র এই নৌবহর গাজার অবরুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে এবং গাজার মানুষদের জন্য মানবিক সহায়তা নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছিল। তবে শহিদুল আলমের দাবি, তাদের জাহাজ আটকে দেওয়া হয়েছে এবং ইসরায়েলি বাহিনী তাদের আটক করেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102