বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

দেশের জনগণই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়: আমীর খসরু

Coder Boss
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৭ Time View

শুধু দেশের জনগণ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও এখন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

বুধবার (৮ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, শুধু দেশের জনগণই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে এবার একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। ভোটের তিন মাস আগে নয়, নির্বাচন সুষ্ঠু করতে এখন থেকেই ইসিকে কার্যকর ভূমিকা নিতে হবে।

তিনি আরও বলেন, বিদেশিদের কাছে নালিশের কিছু নেই, বাংলাদেশে কী হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। তবে ইউরোপীয় ইউনিয়ন তাদের পর্যবেক্ষক পাঠাবে আগামী নির্বাচনে। নির্বাচনে স্বচ্ছতা থাকার প্রত্যাশার কথা জানিয়েছেন ইইউ প্রতিনিধি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু চলে এসেছে, তিন মাসের জন্য অপেক্ষা না করে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বা অবগত করার বিষয়ে আলোচনা হয়েছে।

 

তিনি বলেন, দেশের মানুষই যে শুধু ভোটের অপেক্ষায় আছে তা নয়, বিভিন্ন দেশের কূটনীতিকেরাও বাংলাদেশের দ্রুত গণতান্ত্রিক সরকার দেখতে চায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102