রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা বিএনপিতে পূর্নবাসন করছে,তাদের বহিস্কার করা জরুরী

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২২৯ Time View

বর্তমানে বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের উপস্থিতি বিএনপি নেতাকর্মীদের জন্য এক নতুন হতাশার জন্ম দিয়েছে। তারা দাবি করছেন, যারা একসময় আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল, তাদের দলে থাকা দলের ভবিষ্যতের জন্য হুমকি হতে পারে।

গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে অনেক বিএনপি নেতাকর্মী কঠিন সময়ে জীবনযাপন করেছেন। মামলাবাজি, খুন, গুম এবং দীর্ঘ সময় ধরে আদালত ও কারাগারের দারপ্রান্তে কাটানো ছিল তাদের দৈনন্দিন জীবনের অংশ। এই সময়ে অনেক নেতাকর্মী তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। পিতার লাশ বা সন্তানের শেষযাত্রা দেখা কিংবা নিজের পরিবারকে সঙ্গ দিতে পারেননি তারা। পিতার জন্য সন্তানের কারাগারে যাওয়া বা সন্তানের জন্য পিতার জেলহাজতে থাকা ছিল এক ভয়াবহ বাস্তবতা।

আজকে সেই আওয়ামী লীগ, যারা একসময় এসব নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অত্যাচার চালিয়েছে, এখন তাদের আশ্রয়দাতা হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা তাদের চিহ্নিত করে দলে বহিস্কারের দাবি জানাচ্ছেন। তাদের মতে, এসব ব্যক্তি দলের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে এবং আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি হতে পারে।অনেক কমিটিতে সুনির্দিষ্ট তথ্য প্রমান দেওয়ারপরও কমিটি স্থগিত বা অভিযুক্ত ব্যক্তি বহিস্কার হচ্ছে না।

এই দাবি শুধুমাত্র রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, এটি সেই পরিবারগুলোরও দাবি, যারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের শিকার হয়ে গুম-খুনের শিকার হয়েছেন। তাদের মতে, দল থেকে এসব ব্যক্তিদের বহিষ্কার করা না হলে, দলের ভবিষ্যত নিরাপদ থাকবে না।

বিএনপির নেতাকর্মীরা আজকে এই কথাগুলো বলছেন, তাদেরই পীড়া, যারা সঠিক সময়ে দল ও দেশের জন্য সংগ্রাম করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102