মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

সাভারে ‘হানি ট্র্যাপের’ শিকার সরকারি কর্মকর্তা উদ্ধার, নারীসহ ৪ অপহরণকারী গ্রেফতার।

Coder Boss
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১১৮ Time View

নিজস্ব প্রতিবেদক- মো রুহুল আমিন (আলামিন) ​সাভার

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মেহেদী হাসানকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে। প্রায় ২০ ঘণ্টা অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় এক নারী সদস্যসহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং অপহরণে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে।​ঘটনার বিবরণ জানা যায়, গত ৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে পরিবার পরিকল্পনার ইন্সপেক্টর মো. মেহেদী হাসানকে ঢাকা আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে থেকে একটি অপহরণকারী চক্র অপহরণ করে। তাকে আটকে রেখে ভিকটিমের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
​ভিকটিমের পরিবার বিষয়টি ৯৯৯-এর মাধ্যমে সাভার মডেল থানাকে জানালে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘণ্টা অভিযান চালানোর পর ৩ অক্টোবর, ২০২৫ তারিখ দুপুর ১:৩০ মিনিটে সাভার মডেল থানাধীন জামশিং এলাকা থেকে ভিকটিম মেহেদী হাসানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
​গ্রেফতার ও জব্দ হানি ট্র্যাপের এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৪ জন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন:
​শরিফুল (২৫), পিতা-মো. জয়নাল, সাং-তালুকো, থানা-পীরগাছা, জেলা-রংপুর।​মো. জয়নাল (২৫), পিতা-মো. আ. হাকিম, সাং-২নং সতাং, থানা-পীরগাছা, জেলা-রংপুর।সকাল আনমনা (১৯), পিতা-আ. রাজ্জাক, সাং-দত্তপাড়া, থানা-ইশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ। (নারী সদস্য)মো. কাওসার হোসেন কনক (২০), পিতা-মো. বজলুর মিয়া, সাং-নাইরোন খোলা বাজার, থানা-নকলা, জেলা-শেরপুর।এ সময় অপহরণকারী চক্রের সদস্যদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনাগাড়ি জব্দ করা হয়।পুলিশের বক্তব্যসাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে ‘হানি ট্র্যাপ’ সহ বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছিলো।​তিনি আরও বলেন, “গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলমান আছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102