সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

ফেসবুকে বিএনপি’র লোগো বিকৃতির অভিযোগে পল্টন থানায় জিডি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ Time View

সংবাদ:

রাজধানীর পল্টন মডেল থানায় ফেসবুকে বিএনপি’র লোগো বিকৃতি ও শীর্ষ নেতৃত্বকে নিয়ে কটূক্তির অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযোগকারী মো. আকাশ (২৫), সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ৬২ নং ওয়ার্ড। তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানকালে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেখতে পান।

অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর আলম জনি নামের এক ফেসবুক ব্যবহারকারী বিএনপি’র অফিসিয়াল লোগো বিকৃত করে প্রকাশ করেন এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কটূক্তি করেন।

আকাশ অভিযোগে উল্লেখ করেছেন, “একজন জাতীয়তাবাদী হিসেবে এ ধরনের ঘটনা আমার জন্য কষ্টদায়ক। এটি বিএনপি ও আমাদের নেতাদের হেয় করার হীন রাজনৈতিক অপচেষ্টা।”

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত জনি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সক্রিয় সদস্য।

এ বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার মো. আবুল কালাম আজাদ অভিযোগটি নথিভুক্ত করেন। তদন্তের দায়িত্ব পেয়েছেন এসআই সামিম হাসান। থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমীন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102