মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

প্রবাসীর স্ত্রী নিয়ে উধাও ছাত্রদল নেতা!

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১২ Time View

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি বুধবার (১ অক্টোবর) থেকে এলাকায় ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত সাইফুল ইসলাম রিয়াদ চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরবগুলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলার সৈকত কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

উধাও হওয়া গৃহবধূ সুমাইয়া আক্তার একই এলাকার প্রবাসী মো. রাশেদের স্ত্রী। তাদের চার বছরের এক ছেলে রয়েছে। পরিবার জানিয়েছে, সুমাইয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছেন। তারা বহু খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ পাচ্ছেন না।

প্রবাসী রাশেদের বাবা আবুল খায়ের অভিযোগ করে বলেন, আমার ছেলের বউ স্বর্ণ-টাকা নিয়ে পালিয়েছে। রিয়াদ ছাত্রদল করে বলে কেউ কিছু বলতে সাহস পায়নি। আমি এখন অনেকটা অসহায়।

এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা জানান, রিয়াদ প্রায় সময় স্থানীয় মেয়েদের উত্যক্ত করতেন। ছাত্রদলের নাম ভাঙিয়ে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পেত না। এখন এমন ঘটনায় এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে।

চরকিং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, রিয়াদ ছাত্রদলের রাজনীতি করে। সে বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলেছে এবং মিছিল-মিটিংয়ের ছবি ফেসবুকে দিয়েছে। তার এ ধরনের ন্যাক্কারজনক কাজ আমাদের বিব্রত ও লজ্জিত করেছে।

অভিযুক্ত রিয়াদের মোবাইল ফোন একাধিকবার কল করেও বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, ঘটনাটি আমার জানা নেই। কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102