শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জন নিহত: প্রধান উপদেষ্টার শোক

Coder Boss
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ Time View

গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (২৮ সেপ্টেম্বর) দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, জীবন রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে তিনজন সাহসী ফায়ার ফাইটারসহ চারজন প্রাণ হারিয়েছেন—যা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করেন। নিজেদের জীবন বিপন্ন করে অন্যের জীবন বাঁচানোর এই আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, “এই দুর্ঘটনায় আমরা শুধু কয়েকজনকে হারাইনি, বরং মানবিকতা ও সাহসের এক বিরল দৃষ্টান্ত দেখেছি। ফায়ার সার্ভিস দেশের সবচেয়ে নির্ভরযোগ্য বাহিনী; সংকটের মুহূর্তে তারা প্রথম এগিয়ে আসে। আজ দায়িত্ব পালনের সময় তাদের জীবন দিতে হয়েছে—যা সমগ্র জাতির জন্য গভীর শোকের বিষয়।”

প্রধান উপদেষ্টা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সান্ত্বনা জানিয়ে বলেন, “আপনাদের প্রিয়জনরা নিছক প্রাণ হারাননি, তারা জাতির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের প্রতিটি মানুষ তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আল্লাহ আপনাদের ধৈর্য ও শক্তি দান করুন।”

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গীর সাহারা মার্কেট টিনশেড সেমিপাকা ভবনে অবস্থিত একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৫৩ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় কেমিক্যাল ড্রামের বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চারজন ও স্থানীয় একজন দগ্ধ হন; এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন—ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার নুরুল হুদা, ফায়ার ফাইটার মো. শামীম ও দোকান কর্মচারী বাবু হাওলাদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102