বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
আপডেটঃ
​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ধর্মীয় সম্প্রীতির বার্তায় তারেক রহমান: রাজনীতির ভিন্ন ইঙ্গিত

Coder Boss
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ Time View

বাংলাদেশসহ বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় তিনি হিন্দু সম্প্রদায়কে উৎসব আনন্দে অংশ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে দুর্গোৎসব ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঠেকাতে সবাইকে সজাগ থাকার অনুরোধ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশের চিরায়ত ঐতিহ্যই হলো বিভিন্ন ধর্মাবলম্বীর পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব। সংবিধানে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা আছে—এটি বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব।

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে বা তার অধিকার খর্ব করে, কেয়ামতের দিন আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়বো।”

তারেক রহমান অভিযোগ করেন, অতীতে শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা হয়েছে। এ ধরনের পরিস্থিতি যেন আর না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি সতর্ক থাকার আহ্বান জানান।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনারা উৎসাহ-উদ্দীপনা নিয়ে নিশ্চিন্তে সারাদেশে উৎসব উদযাপন করুন এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন।”

বার্তার শেষে তারেক রহমান দলের পক্ষ থেকে আবারও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা বিশ্বাস করি— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102