সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

গণতন্ত্র ও দেশ গঠনে ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান

Coder Boss
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ Time View

দেশ গড়তে ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতার পর এক স্বৈরশাসক দেশের গণতান্ত্রিক পথ রুদ্ধ করেছিল। সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতেও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তুলতে হলে শুধু বক্তব্য বা মিছিল-সমাবেশ নয়, নেতাকর্মীদের জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে। তিনি সতর্ক করে বলেন, ‘গুপ্ত স্বৈরাচারের পুনরাবির্ভাব ঠেকাতে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঐক্য, জনগণ ও দেশ গঠন’ হবে বিএনপির আগামী দিনের মূল প্রতিপাদ্য। জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে। যেখানে বাংলাদেশের স্বার্থ, সেখানে বিএনপি থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102