সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

আসন্ন নির্বাচনে জোটের জন্য ৫০ আসন ছাড়ার প্রস্তুতি, প্রার্থী চূড়ান্তে তৎপর বিএনপি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ Time View

নিজস্ব সংবাদদাতা-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে শরিক সমমনাদের জন্য ৫০টি আসন ছাড়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি সারা দেশের যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী চূড়ান্ত করার কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছে দলটি।

দলীয় সূত্র জানায়, প্রার্থী চূড়ান্তকরণের দায়িত্ব দেয়া হয়েছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এরই মধ্যে তার তত্ত্বাবধানে পাঁচটি জরিপ সম্পন্ন হয়েছে এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পর্যায়ের নেতাদের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। প্রার্থীদের ত্যাগ, সততা, জনপ্রিয়তা এবং ‘ক্লিন ইমেজ’-কে অগ্রাধিকার দেয়া হবে বলে জানা গেছে। এতে সারা দেশে তরুণ প্রার্থীদের বড় একটি অংশ মনোনয়ন পেতে পারেন।

সম্প্রতি রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে এবারও বিএনপি পাশে থাকবে। এ লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে মনিটরিং টিম গঠন করা হয়েছে। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা-মহানগর থেকে শুরু করে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায় পর্যন্ত পূজামণ্ডপে পাহারার জন্য স্বেচ্ছাসেবক দল গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

এ ছাড়া বৈঠকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আওয়ামী লীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় এবং এটিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করা হয়। একইসঙ্গে ভারতের গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সে বিষয়ে তিনি ব্যাখ্যা দেন এবং স্থায়ী কমিটির সদস্যরা তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102