শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

গাজীপুর মহানগর কৃষকদল: ঐক্যবদ্ধ নেতৃত্বে শক্তিশালী সংগঠন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ Time View

গাজীপুর মহানগর কৃষকদল আজ একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। মহানগর কৃষকদলের আহবায়ক জনাব আতাউর রহমান, সদস্য সচিব জনাব খান জাহিদ হাসান নিপু এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মইজ উদ্দিন এর বলিষ্ঠ নেতৃত্বে সংগঠনটি দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে।

নেতৃত্বের দক্ষতা, সাংগঠনিক শৃঙ্খলা এবং তৃণমূলের কর্মীদের সক্রিয় অংশগ্রহণের ফলে গাজীপুর মহানগর কৃষকদল কৃষকদের অধিকার আদায়, কৃষি খাতের উন্নয়ন এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনের নেতৃবৃন্দ নিয়মিতভাবে মাঠপর্যায়ে কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন এবং কৃষি ও কৃষকের সমস্যা তুলে ধরছেন।এছাড়াও দলীয় সকল কার্যক্রমে কৃষকদলের ব্যাপক অংশগ্রহন রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান আহবায়ক কমিটির নেতৃত্বে গাজীপুর মহানগর কৃষকদল কেবল একটি রাজনৈতিক সংগঠন হিসেবেই নয়, বরং কৃষকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় জনগণের ভরসার স্থানে পরিণত হচ্ছে।

সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা, নেতৃত্বের ঐক্য এবং তৃণমূলের সম্পৃক্ততার মাধ্যমে গাজীপুর মহানগর কৃষকদল ভবিষ্যতে গাজীপুরের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102