সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

কলকাতার পত্রিকায় ভুয়া সাক্ষাৎকারের প্রতিবাদে বিএনপির কঠোর নিন্দা

Coder Boss
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ Time View

সংবাদ:

ভারতের কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’-এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রকাশিত একটি সাক্ষাৎকারকে ‘ডাহা মিথ্যা ও মনগড়া’ বলে আখ্যা দিয়েছে বিএনপি।

বুধবার দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। কিন্তু ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে ওই পত্রিকায় ভুয়া সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, বিএনপি ও দলের মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কল্পনাপ্রসূত এই সাক্ষাৎকার ছাপানো হয়েছে, যাতে দেশের জনগণের মনে বিভ্রান্তি ও সংশয় সৃষ্টি হয়। তবে বিএনপি বিশ্বাস করে, এ ধরনের অসত্য প্রচারণায় জনগণ কিংবা দলের কর্মীরা বিভ্রান্ত হবেন না।

বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে অবস্থান করছেন বলে বিবৃতিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102