মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

নিউইয়র্কে রাজনৈতিক বিশৃঙ্খলা: আ. লীগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন আমীর খসরু

Coder Boss
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ Time View

নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকে হেনস্তার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড ছাড়া আর কোনো উপায় নেই। গণতন্ত্রে বিশ্বাস না রেখে দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেসব অপকর্ম করছে, সেগুলো তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে।”

এ ঘটনার সঙ্গে দূতাবাসের গোয়েন্দা তৎপরতা ব্যর্থ হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিরাপত্তার দায়িত্ব আসলে সংশ্লিষ্ট দেশের। হয়তো দূতাবাসকে জানানো উচিত ছিল, তবে এটিকে বড় কোনো বিষয় মনে করি না। গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘটনা ঘটে থাকে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102