সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ Time View

​নিজস্ব প্রতিবেদক – মো রুহুল আমিন (আলামিন)

দুই ছাত্র হত্যা মামলার অন্যতম আসামী, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলার সহ-সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) সাভার মডেল থানা পুলিশ তাকে পৌর এলাকার ব্যাংক কলোনী থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের বাসস্ট্যান্ডে রানা প্লাজার সামনে সহিংস ঘটনার সময় পুলিশের গুলিতে সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্র সাজ্জাত হোসেন (১৯) নিহত হন। এই ঘটনায় নিহত সাজ্জাতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে গ্রেপ্তারকৃত জসিম উদ্দিনকে ১৭৬ নম্বর আসামী হিসেবে তালিকাভুক্ত করা হয়।

​একই দিনে, সাভার থানা রোডের মুক্তির মোড়ে আরেকটি সংঘর্ষে গুলিতে নিহত হন ঢাকা কমার্স কলেজের ছাত্র আবদুল আহাদ সৈকত (১৭)। এই ঘটনায় সৈকতের বাবা নজরুল ইসলামও সাভার মডেল থানায় একটি মামলা করেন। এই মামলায় জসিম উদ্দিন ১০০ নম্বর আসামী হিসেবে অভিযুক্ত।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, একাধিক হত্যা মামলায় আসামী জসিম উদ্দিনকে সোমবার দুপুরে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর গ্রামের মনসুর গোয়ালের ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102