বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
আপডেটঃ
পটিয়া পৌরসভা জিয়া সাইবার ফোর্সের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন পটিয়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন ভারতের সঙ্গে নতুন অধ্যায়ের সম্পর্ক গড়তে আগ্রহী বিএনপি: তারেক রহমান সাইবার সুরক্ষায় সাহসী নেতৃত্বের প্রতীক নোয়াখালীর শাহাদাত শাকিল ! শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জিয়া সাইবার ফোর্সের দোয়া মাহফিল। ​সাভারে ‘WBEF উদ্যোক্তা মেলা’: বাহারি পিঠার সমাহারে উৎসবের আমেজ। সাভারে তারেক রহমানের উপহার: শীতবস্ত্র বিতরণ করল ছাত্রদল। টঙ্গী পশ্চিম থানা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত, নতুন আংশিক কমিটি অনুমোদন পুবাইল থানা যুবদলে নেতৃত্ব পরিবর্তন, নতুন আংশিক কমিটি অনুমোদন পান্থপথে গুলিবর্ষণ: সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, আহত আরও একজন

সিলেটে ৪ রিখটার স্কেলে ভূমিকম্প অনুভূত।

Coder Boss
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ Time View

 

 

নিজস্ব প্রতিবেদক –

সিলেটে ৪ রিখটার স্কেলে ভূমিকম্প অনুভূত রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এসময় নগরীর বিভিন্নস্থানে কয়েক সেকেন্ডের জন্য দুলুনি টের পেয়ে অনেকে তড়িঘড়ি করে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে তুলনামূলকভাবে হালকা ধরনের বলা হয়। এতে সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে না, তবে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে।

এর আগে গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিলো ভারতের আসাম রাজ্যে। মাত্রা ছিলো ৫ দশমিক ৯।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102