বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর কবজি কেটে দেওয়া সেই বিএনপি কর্মী কারাগারে

Coder Boss
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ Time View

শাহাদাত হোসেন, হাতিয়া প্রতিনিধি-

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে মো. নবীর উদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ীর হাতের কবজি কেটে দেওয়া বিএনপির কর্মী মো. ফারুক উদ্দিনকে (৪৫) কারাগারে প্রেরণ করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়া আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে পুলিশ।

কারাগারে প্রেরণকৃত মো. ফারুক উদ্দিন হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম রসুলপুর গ্রামের মো. আবু তাহেরের ছেলে।

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর কবজি কেটে দেওয়া সেই বিএনপি কর্মী কারাগারে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে মো. নবীর উদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ীর হাতের কবজি কেটে দেওয়া বিএনপির কর্মী মো. ফারুক উদ্দিনকে (৪৫) কারাগারে প্রেরণ করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়া আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে পুলিশ।

কারাগারে প্রেরণকৃত মো. ফারুক উদ্দিন হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম রসুলপুর গ্রামের মো. আবু তাহেরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ মে রাত ১১টার দিকে হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে চাঁদা না দেওয়ায় ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব রসূলপুর গ্রামের নবীর মিস্ত্রির কবজি কেটে দেন ফারুক। তারপর থেকে সে পলাতক ছিল। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

হামলার শিকার নবীর উদ্দিনের ছেলে মো. আবু ছায়েদ ঢাকা পোস্ট কে বলেন, হাতিয়া বাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বড় পশুর হাট বসে। হাটে গরু রাখার জায়গা না হলে স্থানীয়রা তাদের জায়গা বা দোকানের সামনে বাঁশ পুঁতে দিয়ে গরু বিক্রির ব্যবস্থা করে। পশুর হাটের বাহিরে কারো জায়গা বা দোকানের সামনে গরু বিক্রি হলে তারা কিছু টাকা নেয়। আমার বাবা হাতিয়া বাজারের পশুর হাটের দক্ষিণ পাশে আমাদের দোকানের সামনের জায়গায় গরু বিক্রির ব্যবস্থা করেন। ওই জায়গায় এসে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বলে চাঁদা দাবি করেন ফারুক। আমার বাবা তাকে বলেন- এখানে কি তোমার কোনো পুঁজি আছে, তোমাকে কেন টাকা দেব। তখন তিনি আমার বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাতিয়া বাজারের হাতিয়া টাওয়ারের সামনে ফারুক ফের টাকা চায়। আমার বাবা অস্বীকৃতি জানালে সে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ছুরি দিয়ে আমার বাবার ডান হাতের কবজি কেটে দেয়। এতে হাতের প্রায় সবগুলো রগ কেটে বিচ্ছিন্ন হওয়ার মতো হয়ে গেছে। তারপর আমরা মামলা দায়ের করি। প্রায় তিন মাস পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন ঢাকা পোস্ট কে বলেন, ফারুক বিএনপি করে, কিন্তু সে কোনো পদে নেই। ওই ঘটনায় ইজারাদারেরও ভুল আছে। তারপর ও আমরা চাই ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার যেন পায়।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঢাকা পোস্ট কে বলেন, আসামিকে হাতিয়া আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102