রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

টঙ্গীতে ৮টি জেলার অংশগ্রহনে নক আউট ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৬৬ Time View

টঙ্গী রতন স্মৃতি হরিজন যুব ক্রীড়া সংঘের উদ্যোগে নক আউট ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট টঙ্গীর ঐতিহাসিক টিআইসি মাঠে উদ্ধোধন করেন টঙ্গী পূর্ব থানা বিএনপি সাধারণ সম্পাদক ও গাজীপুর ৬ আসনের এমপি পদপ্রার্থী জনাব গাজী সালাহউদ্দিন।

আজ শুক্রবার সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে ৮ জেলার ৮টি টিমের মধ্যে নক আউট পদ্ধতিতে এই খেলার উদ্ধোধনী খেলায় মুখোমুখি হয় দেওয়ানগঞ্জ ফুটবল একাদশ ও শান্তাহার স্পোর্টিং ক্লাব টিম। এসময় দুই পক্ষই গোল শূন্য ড্র করে।পরবর্তীতে ট্রাইবেকারে ফলাফল নির্ধারিত হয়। নকআউট পর্বের খেলায় সান্তাহার টিমের জয়ে সেমিফাইনাল রাউন্ডে ওঠার আনন্দে মাতে টঙ্গী ঐতিহ্যবাহী স্টেডিয়ামের দর্শকবৃন্দ।

উদ্বোধন এর সময় সংক্ষিপ্ত বক্তব্যে জনাব গাজী সালাহউদ্দিন বলেন, বর্তমানের মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে মুক্ত করতে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতি চর্চার বিকল্প নাই। খেলাধুলা ও বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি সমাজ পরিবর্তনে কার্যকর ভূমিকা পালন করতে পারে।খেলার মাধ্যমে যুবসমাজকে মাদকাসক্তি সম্পর্কে সচেতন করা সম্ভব। খেলা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে খেলা শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপি সহ সভাপতি লিয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান সোহেল, টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, সহ- প্রচার সম্পাদক আলমগীর হোসেন মোড়ল, টঙ্গী পূর্ব থানা বিএনপি নির্বাহী সদস্য অলিউল্যাহ অলি, হাফিজুর রহমান, গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ান, গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক শাহ্ জালাল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাজীবুর রানা, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমজাদ, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারন সম্পাদক আবু ইউসুফ টিপু, স্বেচ্ছাসেবক দলের হারুন, শামিম, যুবদল নেতা শামছুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন গাজী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102