রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় আচমিতা ইউনিয়নে দিনে দুপুরে চলছে রমরমা দেহব্যবসা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৫১ Time View

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় আচমিতা ইউনিয়নে রিলাক্স হোটেলে অনৈতিক কর্মকান্ডে ভরপুর।দিন দুপুরে চলছে রমরমা দেহব্যবসা।

মোঃ- মাহ্ফুজুল হক খান (জিকু) সিনিয়র স্টাফ রিপোর্টার।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের একটি আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে প্রশাসন অভিযান চালিয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাশে অবস্থিত হোটেল রিলাক্সে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ছয় তরুণ-তরুণীকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে তিন তরুণকে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে, এবং অপর তিন তরুণীকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ও সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন হোটেল রিলাক্সের রাঁধুনি মো. শফিকুল ইসলাম (২৫), মো. হোসেন (১৯) এবং পাপন সূত্রধর (১৯)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার শফিকুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড এবং হোসেন ও পাপনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন।

স্থানীয়দের অভিযোগ, এই ধরনের হোটেলগুলোতে ছোট ছোট কক্ষ রয়েছে, যা অনৈতিক কর্মকাণ্ডের জন্য নিরাপদ স্থান হিসেবে পরিণত হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা সহজেই এখানে জড়িয়ে পড়ছে। এছাড়া, পরকীয়া প্রেমিক-প্রেমিকারাও এসব হোটেলে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান। পরে হোটেলটি বন্ধ করে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102