বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

রাজধানী উত্তরায় ৩১ দফা নিয়ে জনগণের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৬৬ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৫১ নম্বর ওয়ার্ড ও ১১ নম্বর সেক্টরবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন ৫১ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি বলেন, “স্বাস্থ্যখাতের ভয়াবহ দুরবস্থা, ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যা এবং সমাজে কিশোর গ্যাং প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এই অব্যবস্থাপনা ও অন্যায়ের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিএনপির ঘোষিত কর্মসূচিকে সফল করতে হবে।”

তিনি আরও আশ্বস্ত করে বলেন, “উত্তরার সেক্টর কল্যাণ সমিতিসহ সেক্টরের যত সমস্যা রয়েছে সেগুলো বিএনপি সরকার ক্ষমতায় এলে সমাধান করা হবে ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উত্তরা পশ্চিম থানার বিএনপি নেতা আব্দুস সালাম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: সোলেমান হাসান, মোঃ আওলাদ হোসেন, আনোয়ার হোসেন অনিক, আলমগীর হোসেন শিশিরসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102