বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

হাতিয়ায় ফেরীর দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন!

Coder Boss
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫৮ Time View

শাহাদাত হোসেন, হাতিয়া প্রতিনিধি-

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার স্থায়ী ফেরি সার্ভিস চালুর দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “সম্মিলিত সামাজিক সংগঠন” এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন হাতিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও ঢাকায় বসবাসরত দ্বীপবাসীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন— “অবহেলার অবসান চাই, হাতিয়ার ফেরি দ্রুত চাই”। তারা বলেন, দীর্ঘদিন ধরে হাতিয়ার প্রায় ৮ লক্ষ মানুষ মৌলিক অবকাঠামো ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত।

বক্তারা তিনটি মৌলিক দাবি উপস্থাপন করেন—
১. নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ
২. নিরাপদ ও আধুনিক যাতায়াত ব্যবস্থা, বিশেষ করে স্থায়ী ফেরি সার্ভিস চালু
৩. শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন ও পর্যাপ্ত সুবিধা নিশ্চিত

তারা অভিযোগ করেন, নদী ভাঙনের কারণে প্রতিবছর শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ছে, চাষের জমি নদীতে বিলীন হচ্ছে এবং জীবিকা হুমকির মুখে পড়ছে। অপরদিকে, দ্বীপের সাথে মূল ভূখণ্ডের একমাত্র যোগাযোগ ব্যবস্থা নৌপথ— যা বর্ষা ও দুর্যোগের সময়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থায়ী ফেরি সার্ভিস চালু হলে যাতায়াতের সময় ও খরচ কমবে, দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুরবস্থাও মানববন্ধনে আলোচিত হয়। বক্তারা বলেন, দ্বীপের অনেক এলাকায় পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নেই, চিকিৎসা সেবায় ঘাটতি ও চিকিৎসক সংকট বিদ্যমান, যা জরুরি স্বাস্থ্যসেবা থেকে মানুষকে বঞ্চিত করছে।

আয়োজকরা সরকারের কাছে অবিলম্বে এই তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102