সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি করছে ঢাকা জেলা বিএনপি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২১৬ Time View

স্টাফ রিপোর্টার-মো রুহুল আমিন(আলামিন)

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় বিএনপির বিজয় র‍্যালিতে কয়েক শত নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছেন, ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মোঃ খোরশেদ । বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।
র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক সাংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী,এসময় বিএনপি নেতা লায়ন খোরশেদ আলমের নেতৃত্বে বিভিন্ন থানা, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় তাদের ঢাকা জেলার ব্যানার অংশগ্রহণ করতে দেখা যায়।
র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘তারেক রহমান বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে-বাংলাদেশ’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ সহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে দুপুর থেকেই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ছোট-বড় মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। তাদের মাথায় ছিল নানা রঙের ক্যাপ এবং হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা।
র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন এবং বিজয় র‍্যালিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেয়। র‍্যালিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও সালাহউদ্দিন আহমদ সহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102