রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

ফেব্রুয়ারিতে ভোট করতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

Coder Boss
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৮২ Time View

স্টাফ রিপোর্টারঃ-

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার পরদিন বুধবার তার দপ্তর থেকে এ চিঠি দেওয়া হল।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজার আগে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট আয়োজনের জন্য ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। এ চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা শেষ হলো।

এতে আরও বলা হয়, গতকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য কমিশনকে চিঠি দেয়ার কথা বলেন। তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

চিঠিতে বলা হয়, প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে নির্বাচনের সকল প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছেন। বিগত ১৫ বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা-আনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয় তার ওপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে নির্বাচন আয়োজনে যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারের গুরুত্বের পাশাপাশি প্রত্যাশিত সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ, উৎসবমুখর করতে প্রত্যয়ের কথাও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তাতে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে ভোট আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102