মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

গভীর রাতে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২১৪ Time View

গভীর রাতে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আবার বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ২টা ৫২ মিনিটে তিনি গুলশানের বাসায় পৌঁছান।

এর আগে, রাত সোয়া ১টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা করানোর জন্য বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেয়া হয়েছিল।

এভারকেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।

প্রসঙ্গত, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। বিগত আওয়ামী লীগ সরকারে আমলে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডন যান। লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, বয়স বিবেচনায় খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্তে আসা যায়নি। তিন মাস পর গত চলতি বছরের ৬ মে লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102