শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
আপডেটঃ
৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময়

গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে এডিট করা ভিডিও ছড়িয়ে অপপ্রচার, প্রতিবাদে ক্ষোভ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৭১ Time View

গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোকনজ্জামান শুকুর কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি এডিট করা ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভিডিওটিকে পরিকল্পিতভাবে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা।

ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিওটি সম্পূর্ণরূপে সাজানো ও বিভ্রান্তিকর। এর মাধ্যমে একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করার ঘৃণ্য অপচেষ্টা করা হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। রোকনজ্জামান শুক্কুর এর পক্ষ থেকে জানানো হয়েছে, “আমি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছি। এই ভিডিও সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বানানো হয়েছে। আমি আইনের আশ্রয় নেব।” গাজীপুর মহানগর ছাত্রদলের পক্ষ থেকে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে এবং এই ঘটনার বিরুদ্ধে দ্রুত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিকভাবে জনপ্রিয়তা অর্জনকারী নেতাদের বিরুদ্ধে এমন অপপ্রচারের ঘটনা নতুন নয়। তবে প্রযুক্তির অপব্যবহারে এমন ঘটনা এখন আরও বেশি বেড়ে গেছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102