বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

সিলেটে নদীর পানি বাড়ছে, নগরে জলাবদ্ধতা; বাঁধ ভেঙেছে সুনামগঞ্জ-হবিগঞ্জে

Coder Boss
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৮২ Time View

উজান থেকে নামা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সুরমা, যাদুকাটা ও কুশিয়ারাসহ বেশ কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বাঁধ ভেঙেছে সুনামগঞ্জে। বাঁধে ধস দেখা দিয়েছে হবিগঞ্জেও।

এদিকে টানা বৃষ্টিতে প্লাবিত সিলেট নগরী। বৃষ্টি ও উজানের ঢলে ৪ জেলায় বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে। তবে, ঢল দ্রুত নামায় প্লাবন বা বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড।

নিম্নচাপ অতিক্রম করলেও সরেজমিন দেখা গেছে, বৃষ্টিপাত থেকে এখনও মুক্তি মেলেনি সিলেটবাসীর। টানা ৩ দিন ধরে ভারী বৃষ্টির কবলে এক প্রকার হাবুডুবুই খাচ্ছে পাহাড় আর হাওর ঘেরা এই অঞ্চল।

শুক্রবার রাতে বৃষ্টি থেমে যাওয়ায় কিছুটা স্বস্তি নামে সিলেটে। তবে, দীর্ঘস্থায়ী হয়নি বেশিক্ষণ। দুপুর না গড়াতেই আবারও সেই প্রবলবেগে বর্ষণ।

এতে হাটুপানির নিচে নগরীর চৌহাট্টা, হাওয়াপাড়া ও মেডিকেল রোডসহ বেশ কিছু এলাকা। সড়ক থেকে পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি আর ব্যবসায়ী প্রতিষ্ঠানেও। এতে চরম বিপাকে পড়েছে নগরবাসী।

এদিকে নিম্নচাপের কারণে দু’দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে। এর প্রভাবে পানি বাড়ছে সুরমা, কুশিয়ারা, সারি ও গোয়াইনসহ আশপাশের ছোট বড় নদীতে। সুনামগঞ্জের সদর ও বিশ্বম্ভরপুরে রাবার ড্যাম উপচে পানি ঢুকছে খরচার হাওরে। তাহিরপুরেও ফসলরক্ষা বাঁধ ভেঙে প্রবেশ করছে পানি।

আসাম ও ত্রিপুরার ভারী বৃষ্টিতে বেড়েছে খোয়াই নদীর পানি। তীব্র স্রোতে ধসে গেছে হবিগঞ্জ সদরের নদী তীরবর্তী বাঁধ। দ্রুত মেরামত না হলে লোকালয় প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয়রা। তবে, ঢলের পানি দ্রুত নেমে যাওয়ায় প্লাবন স্থায়ী হওয়ার আশঙ্কা নেই, বলছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে, পাহাড়ি ঢলে বেড়েছে ফেনীর মুহুরী নদীর পানিও। তবে, এখনো বিপদসীমার নিচেই বইছে পানি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102