বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের প্রতীক : তারেক রহমান

Coder Boss
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৮১ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু ব্যক্তি নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক।’

শুক্রবার পূর্ব লন্ডনের একটি হলে বাদ মাগরিব আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। আজ তার শাহাদাৎবার্ষিকীর এই মাহফিলে আমরা শুধু তার জন্য নয়, গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন, সেই সব শহীদের জন্যও দোয়া করছি।

তারেক রহমান বলেন, ‘খুব বেশিদিন আগের কথা নয়, মাত্র এক বছরেরও কম সময় আগে, গত জুলাই-আগস্টে পলাতক স্বৈরশাসক ক্ষমতা ধরে রাখার জন্য যে দমন পীড়ন চালিয়েছে, তা নজিরবিহীন। বহু মানুষ প্রাণ হারিয়েছেন, অসংখ্য মানুষ আহত ও পঙ্গু হয়েছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সময়ে ৬৩ জন শিশুকে হত্যা করা হয়েছে।’

বাংলাদেশে আজ যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, তাদের রক্ত ও আত্মত্যাগ বৃথা যাবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘ইতিহাস একদিন এই দমন-পীড়নের বিচার করবে, আর সেদিন জনগণের রায়ই হবে চূড়ান্ত।’

দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান, ৫ আগস্টের শহীদ, এবং গণতন্ত্রের জন্য জীবনদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102