রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

Coder Boss
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৮২ Time View

গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার শাহীদা আক্তার জসুদা কে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে গাজীপুর উত্তর ছায়াবিথী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত জসুদা আক্তার গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শান্তিচরণের কন্যা। তিনি দীর্ঘদিন এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করেছেন। বর্তমানে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চার,পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম জানান, আটককৃত শাহীদা আক্তার জসুদা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি শিশু হত‍্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও গার্মেন্টসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে অর্থায়নও করছেন বলে জানা গেছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর এবং শ্রমিকদেরকে উসকানি দেয়ার সাথে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ সময়, তদন্তের স্বার্থে আদালতের মাধ্যমে তার রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102