মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

ফয়জুল করিমকে বরিশালের মেয়র ঘোষণার আবেদন খারিজ

Coder Boss
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৬৬ Time View

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণার আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচনী ট্রাইবুনাল।

সোমবার (৫ মে) বরিশাল নির্বাচনী ট্রাইবুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এ আদেশ দেন।

প্রায় দুই বছর আগে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ওই নির্বাচনের মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমকে নির্বাচিত ঘোষণার আবেদন করে ইসলামী আন্দোলন। কিন্তু নির্বাচন পরবর্তী ৩০ দিনের মধ্যে আবেদনটি করা হয়নিসহ কয়েকটি কারণ উল্লেখ করে তা খারিজ করে দেয়া হয় বলে জানিয়েছে আইনজীবীরা।

ট্রাইবুনালের এই আদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইসলামী আন্দোলন। তাতে বলা হয়েছে, নির্বাচনী ট্রাইব্যুনালের আজকের আদেশে আমরা সংক্ষুব্ধ। এ আদেশের বিরুদ্ধে নির্বাচনী আপিল আদালতে আপিল করা হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম মেয়র পদে প্রার্থী হয়েছিলেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রার্থীর কাছে তিনি পরাজিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102