সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

সাবেক মন্ত্রী মান্নানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরে নানা কর্মসূচি

Coder Boss
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৯২ Time View

মোহাম্মদ আলফাজ দেওয়ান:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন এর সাবেক উপদেষ্টা,সাবেক মন্ত্রী ও গাজীপুরের সাবেক মেয়র আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছেলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুর করিম রনি নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আগামীকাল সোমবার (২৮ এপ্রিল) গাজীপুরর মহানগর যুবদরের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকাল ১১ টায় গাজীপুর রাজবাড়ী রোড মহানগর বিএনপির কার্যালয়ে এই কার্যক্রম চলবে।
পূবাইল থানা বিএনপির আয়োজনে- মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১২ টায় । এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সাধারন সম্পাদক, এম মঞ্জুরুল করিম রনি ।
দুপুর ১টায় কাশিমপুর থানা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সাধারন সম্পাদক, এম মঞ্জুরুল করিম রনি।
গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দুপুর ২টা ৩০ মিনিটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সাধারন সম্পাদক, এম মঞ্জুরুল করিম রনি।
বাদ আসর সালনায় গাজীপুর মহানগর বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা গাজীপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র মরহুম অধ্যাপক এম এ মান্নানের কবর জিয়ারত করবেন।এবং অধ্যাপক এম. এ মান্নানের স্মরণ সভার আয়োজন করা হয়েছে, এছাড়াও এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরন কর্মসূচি গ্রহন করা হয়েছে। থাকবে মসজিদে, মসজিদে দোয়া ও মোনজাত।
২৮ ও ২৯ তারিখে থানায় থানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তার মৃত্যু বার্ষিকীর এই আয়োজনে অসহায় ও দুস্থ এবং বঞ্চিতদের মাঝে রিকসা, ভ্যানগাড়ী, সেলাই মেশিন, নগদ অনুদান দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এছাড়ও অধ্যাপক এম. এ মান্নান স্যারের স্মৃতির উদ্দেশ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্টর আয়োজন করা হয়েছে যা গাজীপুর জেলা বনাম মানিকগঞ্জ জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102