বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

*মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান*

Coder Boss
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৭০ Time View

*নোয়াখালী প্রতিনিধি, মোঃ একে আজাদ *

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সৌদি আরব যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আব্দুল মান্নান।

সাক্ষাৎকালে জনাব মান্নান নোয়াখালী-২ আসনের রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পেলে জনগণের সেবা ও উন্নয়নে আত্মনিয়োগ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব মান্নানের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং প্রবাসে দলের সংগঠনকে সুসংগঠিত রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রবাসী নেতাকর্মীদের অবদান দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ কাম্য।

উল্লেখ্য, জনাব আব্দুল মান্নান একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং দলের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সাক্ষাৎ শেষে উভয় নেতা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন এবং দলের সাফল্যের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102