বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিএনপির র‍্যালী

Coder Boss
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২১৫ Time View

গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির‌্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে সারাদেশে র‌্যালি করবে বিএনপি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার‌্যালয়ের সামনে থেকে এ এই র‌্যালি শুরু হবে।

বুধবার (৯ এপ্রিল) বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার‌্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে। একই দিন দেশব্যাপী সব মহানগরে এই কর্মসূচি পালিত হবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর‌্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102