মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

চালু হলো মেট্রোরেলের মিরপুর ১০ স্টেশন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ Time View

দুই মাস ২৭ দিন পর পুনরায় চালু হয়েছে রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের উপস্থিতিতে চালু করা হয় মেরামত হওয়া মিরপুর-১০ স্টেশন।

এ সময় তিনি জানান, মেট্রোরেলের স্টেশন ভাঙার সিসিটিভি ফুটেজ আইজিপি’কে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মেট্রোর অন্যান্য লাইনগুলোর মোট খরচ নতুন করে পুনর্বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, স্টেশন মেরামতে আপাতত খরচ হয়েছে এক কোটি পঁচিশ লাখ টাকা। অন্যান্য স্টেশন থেকে যন্ত্র আনা হয়েছে। মেরামতের কাজ সম্পন্ন করতে আরো ১৭ কোটি ৬০ লাখ লাগবে বলে জানিয়েছেন তিনি।

সড়ক উপদেষ্টা জানান, সরকার শুধু সংখ্যার উন্নয়ন চায় না, এখন থেকে উন্নয়ন মানুষের সঙ্গে সম্পর্কিত উন্নয়ন হবে বলে জানান সড়ক উপদেষ্টা ফাওজুল কবির ।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে তাণ্ডব চালায় অজ্ঞাত ব্যক্তিরা। এরপর এক মাসেরও বেশি সময় ধরে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। তৎকালীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, এক বছরেও মেট্রো স্টেশনগুলো চালু করা সম্ভব হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102