সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

বেরোবি’তে ছাত্রলীগের নেতাকর্মীদের রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

Coder Boss
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২২২ Time View

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মোক্তার এলাহী হলের ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে।

রোববার (১৩ অক্টোবর) রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক এবং কর্তৃপক্ষ  শহীদ মুখতার এলাহী হলের ছাত্রলীগ ব্যবহৃত বিভিন্ন রুমে অভিযান চালায়। এ সময় তৃতীয় তলার ৩০৫, ৩০৬ পঞ্চম তলার  ৫০৩, ৫১১ রুম থেকে দেশীয় রড, চাপাতি,  ছুরি, দা, রামদা বেকিসহ বিভিন্ন ধরনের দেশী ও অস্ত্র উদ্ধার করা হয়।

শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার জন্য ছাত্রলীগ এসব অস্ত্র হলে জমা করে রেখেছিল।

হলটির মোঃ কামরুজ্জামান জানান, হলে অবৈধ ছাত্রদের বের করে দেয়া এবং মেধার ভিত্তিতে সিট বরাদ্দের জন্য এরইমধ্যে আমরা নোটিশ দিয়েছিলাম। নোটিশ দেয়ার পর আমরা রোববার রাতে হলটিতে অভিযান চালাই। এ সময় ৭-৮টি রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করি। এই রুমগুলোতে থাকতো ছাত্রলীগ নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থামাতেই এসব রুমগুলোতে ছাত্রলীগ নেতা কর্মীরা দেশীয় অস্ত্রের মজুদ করে তুলেছিল। এ বিষয়ে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102