বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে ময়মনসিংহে: প্রিন্স

Coder Boss
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৬৮ Time View

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এবার স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। কৃষি উৎপাদনে এর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।

সোমবার (১৩ অক্টোবর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের বরখালের পাড়ে বন্যা পরিস্থিতি অবলোকন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করতে উৎসাহ দিয়ে প্রিন্স বলেন, বন্যার্ত মানুষের সহায়তায় পর্যাপ্ত ত্রাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য, হাস ও মুরগী খামারী, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহজ শর্তে সুদবিহীন ঋণ দিতে হবে। এ কাজে দ্রুত এগিয়ে আসতে সরকারকে আহ্বান জানান।

পরে তিনি বন্যার্ত মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা রহমান হোসনা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম, মহানগর যুবদলের সহ-সভাপতি আবদুস শহিদ, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102