শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

বাবা সিদ্দিকের শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন সালমান খান

Coder Boss
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৬৮ Time View

ভারতের মহারাষ্ট্র রাজ্যের আলোচিত রাজনীতিবিদ বাবা সিদ্দিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ অক্টোবর) মুম্বাইয়ে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট আততায়ীদের গুলিতে মৃত্যু হয় তার। বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে বেশ হৃদ্যতা ছিল এই রাজনীতিবিদের। তাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সালমান খান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

কয়েক বছর ধরেই সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসী লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। এর মধ্যে সালমানের বাড়িতেও হামলা চালিয়েছে তারা। এবার সালমানের বন্ধু বাবা সিদ্দিককে হত্যা করেছে এই গ্যাং।

গতরাতে বন্ধুর মৃত্যুর খবর পেয়েই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ছুটে যান সালমান। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা যায়, সেখান থেকে নিজের বাসায় গিয়ে সারারাত ঘুমাতে পারেননি তিনি। বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করে বারবার তাকে সান্ত্বনা দিচ্ছিলেন।

রোববার (১৩ অক্টোবর) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাবা সিদ্দিককে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে গিয়েছিলেন সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বন্ধুর এমন মৃত্যুতে বিধ্বস্ত সালমানের চোখ অশ্রুভেজা।

এদিকে বাবা সিদ্দিককে হত্যার দায় স্বীকার করে সালমান খানকে সাহায্যকারীদেরও হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। বাবা সিদ্দিক হত্যাকাণ্ডের পর সালমানের বাসা ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে মুম্বাই পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102