মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

‘আত্মগোপনে’ থেকে ফেসবুকে গান গাইলেন মমতাজ!

Coder Boss
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৪৫২ Time View

ছাত্র-জনতার অভ্যুত্থানে গেল ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ ইতোমেধ্যেই দেশত্যাগ করেছেন বলেও গুঞ্জন উঠেছে। আত্মগোপনে থাকা এমপিদের একজন কণ্ঠশিল্পী মমতাজ। সরকার পতনের পর মানিকগঞ্জ-২ আসনের সাবেক এ সংসদ সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি কি দেশেই আছেন, নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন- সেই খবরও মিলছে না।

রোববার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সাবেক এই এমপি তার অনুরাগীদের দেখা দিয়েছেন। তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন মমতাজ। এতে তাকে গান গাইতে দেখা গেছে।

ভিডিওটি মমতাজ কোথায় ধারণ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি। তবে কোনো একটি রুমের বিছানায় বসেই ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করতে দেখা গেছে তাকে।

ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে ফেসবুকের কমেন্ট বক্সে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় নানা প্রতিক্রিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রায় ১২ হাজার ফেসবুক ব্যবহারকারী। আর মন্তব্য করা হয়েছে দুই হাজারের বেশি। অবশ্য এর সিংহভাগ মন্তব্যই নেতিবাচক। দু-একজন ইতিবাচক মন্তব্যও করেছেন।

এদিকে, সম্প্রতি প্রকাশিত একটি খবরে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নিজ এলাকায় দেখা যায়নি মমতাজকে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর থেকে মমতাজের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।

২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পরও মমতাজ স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। কোণঠাসা হয়ে পড়ায় এলাকায় কম যেতেন তিনি। এর আগে ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। এরপর মানিকগঞ্জ-২ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102