শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

গাজীপুরে বাসচাপায় নারী নিহতের জেরে বাসে আগুন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৫ Time View

গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় বাসচাপায় নারী নিহতে জেরে উজান ভাটি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উজান ভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বোর্ড বাজার পৌঁছলে অজ্ঞাত এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত ও অজ্ঞাত একজন আহত হয়।

পরে স্থানীয়রা বাসটি আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102