শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

ইরানের ‘নতুন অস্ত্র’, আঘাত হানতে পারবে ৪ হাজার কিমি দূরে!

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮২ Time View

অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে ইসরাইলি হামলার মধ্যেই এবার নতুন যুদ্ধাস্ত্র প্রকাশ্যে আনল ইরান। শাহেদ ওয়ান-থার্টি-সিক্স বি আত্মঘাতী ড্রোন এবং জিহাদ নামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে তেহরান।মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে শনিবার, এক সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো উন্মোচন করা হয় ড্রোনটি। ইরান-ইরাক যুদ্ধ স্মরণে আয়োজিত বিশেষ প্রতিরক্ষা সপ্তাহের উদ্বোধনী দিনে প্রথমবার জনসম্মুখে আনা হয় নতুন ব্যালেস্টিক মিসাইল ‘জিহাদ’। ইরানের দাবি, দুটি সমরাস্ত্রই আরও কার্যকর ও নির্ভুল হামলা চালাতে সক্ষম।

ইরাক-ইরান যুদ্ধের স্মরণে ইরানে শুরু হয়েছে বিশেষ প্রতিরক্ষা সপ্তাহ। শনিবার আয়োজনের উদ্বোধনী দিনে সামরিক শক্তিমত্তা প্রদর্শন করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসির সদস্যরা।

বিশেষ প্রতিরক্ষা সপ্তাহের উদ্বোধনী আয়োজনে ছিলেন দেশটি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, ইরান এখন শত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা করার পাশাপাশি, প্রতিবেশীদের সহায়তা করতেও সক্ষম। এসময় ইসরায়েলকেও কঠোর বার্তা দেন মধ্যমপন্থী এই সরকারপ্রধান।

মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা আজ বিশ্ব দরবারে এটি বলতে পারি যে, আমরা আমাদের নিজেদের দেশকে রক্ষা করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যদেশগুল সাথে সংহতির মাধ্যমে তাদের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও সক্ষম। প্রতিবেশী দেশগুলোকে একত্রিত করে গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলি শাসককে বাধ্য করতে হবে। নারী, শিশু ও বয়স্কদের ওপর যে জঘন্য বর্বরতা চালানো হচ্ছে তা বন্ধ করতে হবে।

ইউক্রেনকে কাঁপিয়ে দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিল রুশ সেনাদের ব্যবহৃত ইরানের শাহেদ ড্রোন। এবার এই ড্রোনের নতুন সংস্করণ এনেছে তেহরান। টার্বোজেট ইঞ্জিন চালিত শাহেদ-১৩৬বি নামের ড্রোনটি আড়াই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতেও সক্ষম।

এদিন, উন্মোচন করা হয়েছে জিহাদ নামের নতুন আরেকটি ব্যালেস্টিক মিসাইলও। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সলিড ফুয়েল চালিত ব্যালেস্টিক মিসাইলটি হামলা চালাতে পারে ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। দু’টি সমরাস্ত্রই তৈরি করেছে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102