সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

নয়াপল্টনে বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তন

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ Time View

আগামীকাল রোববার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশ করার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি। তবে সমাবেশ স্থগিত হলেও বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ ঘোষণা দেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, আবহাওয়ার কারণে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির আগামীকালের (রোববার) কর্মসূচি স্থগিত করা হয়েছে। ১৭ তারিখ বিকেল ৩টায় পল্টন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবে বিএনপি। সেদিন আবহাওয়া ভালো থাকবে বলে আশা করছে দলটি।

তবে পল্টনের কর্মসূচি বাতিল হলেও রোববার বিভাগীয় শহরগুলোতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে র‍্যালি করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102