মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের বাধা কাটল

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪০ Time View

ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামীকাল রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কেউ যেকোনো অ্যামাউন্টের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন।

এখন থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল রোববার (৮ সেপ্টেম্বর) থেকে অ্যাকাউন্ট থেকে যেকোনো পরিমাণ নগদ টাকা উত্তোলন করা যাবে। তাছাড়া, আগের মতো যেকোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেনের করতে পারবেন গ্রাহক।

শনিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সকল সরকারি ও বেসরকারি ব্যাংকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ৫ লাখ টাকা। এর আগের সপ্তাহগুলোতেও এক লাখ টাকা করে সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে প্রতি সপ্তাহে নগদ টাকা উত্তোলনের সীমা ১লাখ টাকা করে বাড়ানো হয়। আগামীকাল রোববার থেকে নগদ টাকা উত্তোলনের কোনো সীমা থাকছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102