বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
আপডেটঃ
পটিয়া পৌরসভা জিয়া সাইবার ফোর্সের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন পটিয়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন ভারতের সঙ্গে নতুন অধ্যায়ের সম্পর্ক গড়তে আগ্রহী বিএনপি: তারেক রহমান সাইবার সুরক্ষায় সাহসী নেতৃত্বের প্রতীক নোয়াখালীর শাহাদাত শাকিল ! শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জিয়া সাইবার ফোর্সের দোয়া মাহফিল। ​সাভারে ‘WBEF উদ্যোক্তা মেলা’: বাহারি পিঠার সমাহারে উৎসবের আমেজ। সাভারে তারেক রহমানের উপহার: শীতবস্ত্র বিতরণ করল ছাত্রদল। টঙ্গী পশ্চিম থানা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত, নতুন আংশিক কমিটি অনুমোদন পুবাইল থানা যুবদলে নেতৃত্ব পরিবর্তন, নতুন আংশিক কমিটি অনুমোদন পান্থপথে গুলিবর্ষণ: সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, আহত আরও একজন

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪ হাজার ৮০০ কোটি টাকা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩২৫ Time View

চলতি মাসের (আগস্ট) প্রথম ২৮ দিনে প্রবাসীরা ২০৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার ১২০ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ২৪ হাজার ৮৫২ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরের আগস্ট মাসের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এসেছিল ১৪৩ কোটি ডলার। সেই হিসেবে চলতি মাসে ৬৪ কোটি ডলার বেশি এসেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রবাসীরা এখন বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন। তাদের সচেতন করা হচ্ছে। আশা করছি আগামীতে বৈধপথে আরও বেশি পরিমাণ রেমিট্যান্স আসবে।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৩০ লাখ ডলার, মে মাসে ২২৫ কোটি ডলার, জুনে ২৫৪ কোটি ডলার এবং জুলাই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯০ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালের জানুয়ারিতে প্রবাসীরা ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর ১৯৩ কোটি ডলার এবং ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102