বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

মোদি-বাইডেন ফোনালাপ: হোয়াইট হাউসের বিবৃতিতে নেই বাংলাদেশ প্রসঙ্গ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৩৫ Time View

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কী আলাপ হলো তা জানিয়েছে হোয়াইট হাউস। গতকাল সোমবার (২৬ আগস্ট) হোয়াইট হাউস এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করে।

হোয়াইট হাউসের বিবৃতিতে উল্লেখ না থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে সোমবার টেলিফোনে আলোচনা হয়েছে তার। কি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে সে বিষয়ে হোয়াইট হাউস একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে দুই নেতার মধ্যে ফোনে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনার কোন উল্লেখ নেই। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভেরিয়ায়েড এক্স একাউন্টে বলেছেন, তারা বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কথা বলেছেন তারা। তবে হোয়াইট হাউজ বলেছে, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে বাংলাদেশ নিয়ে কোন কথা হয়নি।

 

নরেন্দ্র মোদির সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে আলোচনা করা হয়েছে এতে। এর পাশাপাশি আলোচনা হয়েছে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের মিটিং নিয়ে। পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন। এটাই কয়েক দশকের মধ্যে ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর ওই দেশগুলো সফর।

 

জ্বালানি খাত সহ ইউক্রেনে মানবিক সমর্থন ও শান্তির বার্তা দেয়ার জন্য মোদির প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন। জাতিসংঘ সনদের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক আইন অনুসরণ করে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে অব্যাহত সমর্থনে সম্মতি দেন তারা। ইন্দো-প্যাসিফিকে শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য কোয়াডের মতো আঞ্চলিক গ্রুপগুলোর মাধ্যমে অব্যাহতভাবে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি জোর দিয়ে ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102