বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

ত্রাণ পৌঁছে দিতে টিএসসিতে মানুষের ঢল

Coder Boss
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৩৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) গণত্রাণ তহবিলে শুক্রবার (২৩ আগস্ট) রাত ৮টা পর্যন্ত প্রায় ৮৭ লাখ টাকা নগদ অর্থ জমা হয়েছে। এ নিয়ে দুইদিনে কেবল নগদ অর্থই এক কোটি টাকা ছাড়িয়ে গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএসসিতে বুথ বসিয়ে ত্রাণ সংগ্রহ করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক আহনাফ সাইদখান জানিয়েছেন, শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নগদ অর্থ সংগ্রহ হয়েছে ৮৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা। এখনো সংগ্রহ চলছে।

তিনি জানান, বিকাশ, নগদসহ অনলাইনেও টাকা সংগ্রহ চলছে। তবে সেখানে জমা টাকার পরিমাণ এখনো পাওয়া যায়নি।

এদিকে, সন্ধ্যার মধ্যেই শুকনো খাবার, পানি, কাপড়সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যে টিএসসি ক্যাফিটেরিয়া ও অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ পূর্ণ হয়ে গেছে। সন্ধ্যার পর থেকে আসা ত্রাণ ক্যাফিটেরিয়ার বাইরে রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102