শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

ভূমিকম্পের পর জেগে উঠল আগ্নেয়গিরি, ছাইয়ে ছেয়ে গেছে ৮ কিলোমিটার

Coder Boss
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২০১ Time View

রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর কামচাটকা উপদ্বীপে রোববার (১৮ আগস্ট) সকালে আঘাত হানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এরপর সেখানে সক্রিয় হয়ে উঠেছে একটি আগ্নেয়গিরি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর চারপাশে ৫ মাইল এলাকাজুড়ে কালো ছাইয়ে ছেয়ে গেছে। খবর সিএনএনের।

শিভেলুচ নামের এই আগ্নেয়গিরিটি কামচাতকা উপদ্বীপের রাজধানী পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি থেকে ২৮০ মাইল দূরে অবস্থিত। সেখানে ১ লাখ ৮০ হাজার মানুষ বসবাস করেন।

আগ্নেয়গিরির ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার ওপর পর্যন্ত উঠেছে। এছাড়া আগ্নেয়গিরি থেকে গড়িয়ে নিচে নেমে এসেছে লাভা।

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি থেকে ৯০ কিলোমিটার পূর্বে মাটির ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকম্পের পর পর সুনামির সতর্কতা জারি করেছিল। কিন্তু পরবর্তীতে তারা জানায় এ শঙ্কা কেটে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ সুনামির কোনো সতর্কতা জারি করেনি।

শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর বেশ কয়েকটি আফটার শক (ছোট ছোট ভূমিকম্প) অনুভূত হয়েছে।

উপদ্বীপটি এমনিতেই একটি ভূমিকম্প প্রবণ এলাকা। এটি ‘রিং অব ফায়ারের’ পাশেই অবস্থিত। সেখানে এক ডজনের বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102